কেএমপির মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৫ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা সহ ৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে যে সকল মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম ও ঠিকানা যথাক্রমে, কামরুজ্জামান কামু (৪৮), পিতা-মৃত: এম এ লতিফ, সাং-৬৪ টিবি ক্রস রোড, থানা-খুলনা, মোঃ রাজু মল্লিক@রাজু মিয়া (২৫), পিতা-মোঃ সেলিম মল্লিক, সাং-নয়াবাটি গোলচত্ত্বরের সামনে, থানা-খালিশপুর, মোঃ কাকন গাজী (৫৫), পিতা-মৃত: আতিয়ার গাজী, সাং-হাড়িডাংগা গাজী বাড়ি, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, আশিফুল হোসেন রাজীব (৪১), পিতা-মৃত: শেখ আমির হোসেন, সাং-০৯/৩ কেদার নাথ ক্রস রোড মহেশ্বর পাশা, থানা-দৌলতপুর এবং মোঃ শহিদুল ইসলাম(৩৮), পিতা-মৃত: সৈয়দ আলী, সাং-মহেশ্বরপাশা বণিকপাড়া শান্তিনগর, থানা-দৌলতপুর, খুলনা। উল্লেখিত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *