রাজধানীর দারুসসালামে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ২ টি প্রতিষ্ঠান কে ৭৫ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

বৃহস্পতিবার ২৩ জুন রাজধানীর দারুস সালাম থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ টি প্রতিষ্ঠান কে হেফাজত ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের ।

জানা গেছে, উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য “কেক, বিস্কুট, পাউরুটি” উৎপাদন, বিক্রয় ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠা কে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান ২ টি যথাক্রমে, ব্লিস বেকারী, ২১/এ, ১ম কলোনি, লালকুঠি, দারুস সালাম, মিরপুর, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা এবং ফাহাদ ফুড, সি-৮৪, দারুস সালাম, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০ (পঁচিশ) হাজার টাকা করে সর্বমোট টাকা ৭৫,০০০ (পচাত্তর) হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *