মধ্যরাতে রণবীরের বাড়িতে আলিয়ার

অন্যান্য বিনোদন বিবিধ

বিনোদন ডেস্ক : রণবীরের বাড়িতে গিয়েছিলেন আলিয়া। বের হওয়ার সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়লেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা প্রতিক্রিয়ায় ভরে দিলেন মজার মজার জোকস-এ।


বিজ্ঞাপন

রাতের অন্ধকারে দূর থেকে তোলা ওই ছবিতে আলিয়াকে যেমন দেখা গেল, তাতে যে কেউই আঁতকে উঠতে পারেন। তিনি সত্যি আলিয়া, নাকি কোনো অশরীরী আত্মা! আঁধারে আলিয়ার গায়ের রং আর ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে যাওয়া দুই চোখ দেখে বোঝার উপায় নেই, তিনি যে আলিয়া।

ওই ছবিটি ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা কমেন্ট করেছেন, ‘ইনি আলিয়া নন, ইনি ভূতিয়া (ভূত)।’ আবার কেউ বা লিখেছেন, ‘চোখ দেখে মনে হচ্ছে কোনো খারাপ আত্মা ভর করেছে তোমার ওপর।’


বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, এই বছরের শেষেই নাকি রণবীরের সঙ্গে বিয়ের পীড়িতে বসতে পারেন আলিয়া। তবে এ নিয়ে এখন পর্যন্ত রণবীর ও আলিয়া মুখ খোলেননি।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *