আসন্ন ঈদ-উল-আজহা কে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি

Uncategorized অন্যান্য

নিউজ ডেস্ক ঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সারাদেশে হাইওয়ে সমূহে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে মোটর সাইকেলে চলাচলের মুভমেন্ট পাস গ্রহণ করে জরুরী প্রয়োজনে মোটর সাইকেলে আন্তঃজেলায় গমনাগমন করা যাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর প্রেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এর কার্যালয় এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় থেকে মোটর সাইকেলে আন্তঃজেলা গমনাগমনের মুভমেন্টে পাস গ্রহণ করা যাবে। নিচে মোটর সাইকেলে আন্তঃজেলা গমনাগমনের মুভমেন্ট পাস এর নমুনা দেওয়া হলো।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *