টেকনাফে ডিএনসির অভিযানে ২০০০০ পিস ইয়াবা সহ সজিব বড়ুয়া আটক

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের একটি টীম টেকনাফের উংচিপ্রাংয়ের বাবুল বরুয়ার ছেলে সজিব (২১) বড়ুয়া কে টেকনাফ কক্সবাজার মহাসড়কের উংচিপ্রাং বাজার হতে ২০০০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে সোমবার ২৫ জুলাই, বিকাল ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন এর কর্মকর্তারা খবর পান যে, উংচিপ্রাংয়ের সজিব বড়ুয়া একটি ইয়াবার চালান ডেলিভারি করবে, অধিদপ্তরের সদস্যরা গোপনে ওত পেতে থেকে সজিবকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই মাদক পাচারে জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেস্টা চলছে।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *