ভোক্তা অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি অ‌ভিযান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ১ সে‌প্টেম্বর জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপরিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতাবেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার বাদশা মিয়ার বাজার এলাকার মুরগী, তেলসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় ওজ‌নে কম দেওয়ায় মেসার্স মা প‌ল্ট্রি হাউজ‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং প‌রিমাপক য‌ন্ত্রের ওপর থে‌কে বৈদ‌্যুতিক পাখা স‌রি‌য়ে ফেলার নি‌র্দেশনা দেওয়া হয়।

ভোক্তা‌কে প্রতিশ্রুত ওজ‌নে মুরগী সরবরাহ না করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না ক‌রে ই‌চ্ছেমা‌ফিক দামে মুরগী বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স বন্ধু প‌ল্ট্রি হাউজ‌কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অ‌ভি‌যো‌গে ম‌নি মুক্তা পো‌ল্ট্রি ফার্মকে ২ হ‌াজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আজ অত‌রি‌ক্তি মূ‌ল্যে ভোজ‌্য তেল বি‌ক্রি করায় মেসার্স আব্দুল্লাহ স্টোর‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা সহ মোট চার প্রতিষ্ঠান‌কে ২৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
বৃহস্পতিবার অ‌ভিযা‌নে উক্ত এলাকার চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সব‌জির বাজারে বি‌শেষ তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।
সকাল ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *