আসছে দুর্গা পূজোর নতুন গান

বিনোদন

দুর্গা পূজো উপলক্ষে জি সিরিজের ব্যানারে আসছে নতুন দ্বৈত গান “এসেছে মা দুর্গা”। গানটির কথা লিখেছেন বর্তমান সময়ের উদীয়মান গীতিকার নিবাস বড়ুয়া। সুর করেছেন জনপ্রিয় সুরস্রষ্টা অশোক চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুজন সংগীতশিল্পী সন্দীপন দাস ও দেবলীনা। গানটির সংগীতায়োজনে ছিলেন অনুজিৎ বড়ুয়া লিমন। মিক্স মাস্টারিং করেছেন পুলক বড়ুয়া।
গানটি খুব শীঘ্রই দেখা যাবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে। সন্দীপন দাস বলেন, গানটি অনেক মজার। সংগীতায়োজন করা হয়েছে রিদমিক ধাঁচে। পুরো গানটির মধ্যে আমরা দুর্গা পূজোর আনন্দ-উল্লাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
গীতিকার নিবাস বড়ুয়া জানান, চেষ্টা করেছি গানটির কথা একটু ভিন্নভাবে সাজাতে। তাছাড়া পুরো সংগীতায়োজনটিই ছিল মনোমুগ্ধকর। আশা করি গানটি আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে।
এর পূর্বেও এই গীতিকারের বেশকিছু গান ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। যা স্বল্প সময়ের মধ্যে হাজার হাজার দর্শকের মন কেড়ে নিয়েছে। এ পূজোর গানটি নিয়েও পুরো টিম আশাবাদী। গানটি সকলের ভালো লাগুক এমনটাই কামনা সবার।


বিজ্ঞাপন
👁️ 152 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *