খুলনা খানজাহান আলী থানার অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ শাহজালাল হোসেন (২৫), পিতা-আবুল কাশেম, সাং-ঝিমংখালী পূর্বপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ১ টি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *