ভোক্তা অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৪ সেপ্টেম্বর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ ও সদররোডে জ্বালানি তেলের দোকান, খাবার হোটেল, ফার্মেসিতে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

জনস্বার্থে মাইকিং করে উপস্থিত ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়ভাউচার প্রদর্শন, দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *