সেনাবাহিনীর বহরে যুক্ত হলো দ্বিতীয় Casa C-295W ট্রান্সপোর্ট এয়ারক্রাফট

Uncategorized জাতীয়


সামরিক বিশ্লেষক ঃ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যুক্ত হলো দ্বিতীয় Casa C-295W মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান।

এয়ারবাস মিলিটারি, স্পেন কর্তৃক নির্মিত বিমানটি স্পেন হতে উড্ডয়ন করে আজ দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিমানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আগমন করে। এসময় ওয়াটার ক্যানন স্যালুট এর মাধ্যমে সামরিক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়।

বিমান সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেল।
এই বিমানটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ হতে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও অধিক কাজে সক্ষম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন স্পেন এর রাষ্ট্রদূত H. E. Mr. Francisco de Asis Benitez Salas, সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তাগণ । (তথ্য সূত্র আইএসপিআর)


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *