ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যলয়ে “সুশাসন বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার এর সভাপতিত্বে “সুশাসন বিষয়ক সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ কামরুন নাহার, সিনিয়র স্ট্রাটেজিক এডভাইজার, হিউম্যান ডেভলপমেন্ট মিডিয়া, এটুআই ও সাবেক সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উক্ত সেমিনারে তিনি “উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা” বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সচিব, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার), ঢাকা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক সহ অত্র বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *