মুন্সীগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ *পরিচ্ছন্ন পোশাক, সুন্দর মন; সফল চাকুরি, সুস্থ জীবন*
এই মূলমন্ত্রে উজ্জ্বীবিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।

পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলা পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন।

তিনি মুন্সীগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন সহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *