নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১৭ অক্টোবর, র্যাব-১০ এবং বিটিআরসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া আয়েশা সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্স ব্যতীত মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ৪ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম যথাক্রমে, মোঃ অহিদুল ইসলাম (২৩), মোঃ রুবেল (২৮), মোঃ দেলোয়ার (২৮) এবং রুবেল (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে বিটিআরসি’র অনুমোদনহীন মোট ৭৮ টি মোবাইল সেট ও ৩৫ টি মোবাইল চার্জার জব্দ করা হয়।

👁️ 115 News Views
