নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৬ নভেম্বর, র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ১২,২৫,৫০০ (বারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৪,০৮৫ (চার হাজার পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু তাহের (৪০) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৫০০ (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

👁️ 117 News Views
