হতাশ প্রধান বিচারপতি

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক
একটি মামলা ৩ নম্বর সিরিয়ালে থাকার কথা, কিন্তু অদৃশ্যভাবে তা ৮৯ নম্বর সিরিয়ালে। কীভাবে মামলার সিরিয়াল পিছিয়ে গেল? সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও, অনিয়ম বন্ধ করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।


বিজ্ঞাপন

সোমবার সকালে একটি মামলার শুনানিতে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে তিনি এই হতাশা প্রকাশ করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নির্ধারিত মামলার শুনানি করতে গিয়ে আদালতকে বলেন, একটি মামলা তিন নম্বর সিরিয়ালে থাকার কথা। কিন্তু, অদৃশ্যভাবে তা ৮৯ নম্বর সিরিয়ালে গেছে। কীভাবে গেলো, তা আপিল বিভাগের কাছে জানতে চান তিনি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম কমছে না।’


বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মামলার তালিকা ওপর-নিচ করে কোটিপতি হয়ে গেছে। প্রধান বিচারপতি তাৎক্ষণিক এক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে আপিল বিভাগে তলব করেন।


বিজ্ঞাপন

মামলার সিরিয়াল নিয়ে তার ব্যাখ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আপিল বিভাগ। এ সময়, ডেপুটি রেজিস্ট্রারকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।

👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *