খুলনার লবন চোরা থানার মাদক বিরোধী অভিযানে ২০০০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

ইয়াবার চালান সহ গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী।


বিজ্ঞাপন

মামুন মোল্লা (খুলনা)  :  খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র লবণচরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০০  পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে,  বৃহস্পতিবার  ৬ জুলাই, ৩ টা ৫ মিনিটের  সময় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মাদক বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা কালে  রূপসা ব্রীজ হতে জিরোপয়েন্ট গামী সড়কে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যাবসায়ী মোঃ সাব্বির হোসেন কাজী (২৩), পিতা-আমির হোসেন, সাং-গল্লামারী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা ’কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় ।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  ১ টি মামলা করা হয়েছে।

👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *