রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি’র উপ-পুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিটে পদায়ন 

Uncategorized আইন ও আদালত জাতীয় রংপুর

নিজস্ব প্রতিনিধি  :  মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর এর বদলিজনিত বিদায় বেলায় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে  শ্রদ্ধাঞ্জলী জ্ঞ্যাপন করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে সোমবার ৭ আগস্ট,  বিদায়ী ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম  সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন।

তিনি উপ-পুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিট, ঢাকা হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখায় বদলী হন।


বিজ্ঞাপন

তাঁর দায়িত্বশীলতা, সৃষ্টিশীলতা, উদ্ভাবনী চিন্তা, কর্ম উদ্দীপনা ও কল্যাণমুখী পুলিশিং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে বিদায়ী ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম কে জেলা পুলিশ রংপুর এর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরবর্তীতে ভারাক্রান্ত হৃদয়ে সকলকে কাঁদিয়ে তিনি তাঁর নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন।

জেলা পুলিশ রংপুর এর পক্ষ থেকে  মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর এর প্রতি নিরন্তর শুভকামনা জানান।

👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *