নড়াইলে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি।


বিজ্ঞাপন

মো: রফিকুল ইসলাম (নড়াইল) : গরু চুরি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান (৩৯) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে লোহাগড়া থানার লাহুড়িয়া (সাইমনের চর) গ্রামের মৃত তফসীর উদ্দিন মোল্যার ছেলে। শুক্রবার  ১ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার  পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *