কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের সুনির্দিষ্ট প্রমাণ পায়নি পিবিআই

নিজস্ব প্রতিবেদক : কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে শারীরিক নির্যাতনের সুনির্দিষ্ট কোনও প্রমাণ পায়নি পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। আগামী ২৪ নভেম্বর ওই প্রতিবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্র জানায়, গত ১৭ অক্টোবর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা-পিবিআইয়ের […]

বিস্তারিত

উৎসাহ নিয়ে টিকা নিচ্ছেন কড়াইল বস্তির বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে দ্বিতীয় দিনের মতো আজ (বুধবার) করোনার টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ নিয়ে টিকা নিচ্ছেন বস্তির বাসিন্দারা। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই বস্তিতে টিকা কার্যক্রম চলবে। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কড়াইল বস্তিতে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনই ছয় হাজার ৩২১ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া […]

বিস্তারিত

চিংড়ির উৎপাদন বাড়লেও দাম নিয়ে হতাশ চাষিরা

নিজস্ব প্রতিবেদক : করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগেরহাটের চিংড়ি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায়, এবার গলদা চিংড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে মৎস্য বিভাগ। তবে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কমে গেছে কেজিপ্রতি চিংড়ির দাম। এতে হতাশ চাষিরা। ‘সাদা সোনা’ নামে খ্যাত গলদা চিংড়ি। এই চিংড়ি চাষের অন্যতম শীর্ষ জেলা বাগেরহাট। দীর্ঘদিন ধরেই […]

বিস্তারিত

সেবাদান পদ্ধতি জনগণকে জানান : তথ্যসচিব

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন সরকারের বিভিন্ন দপ্তর থেকে জনগণ কিভাবে সেবা পেতে পারে সে বিষয়ে দেশের মানুষকে জানাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। বুধবার দুপুরে ঢাকার কাকরাইলে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন। অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে […]

বিস্তারিত

স্থানীয় নির্বাচন নিয়ে নতুন ভাবনায় আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : দুই দফায় শেষ হওয়া ইউপি নির্বাচনে সংঘাত সহিংসতা ও বিদ্রোহী প্রার্থীদের জয়ী হওয়ায় পেছনে সঠিক প্রার্থী বাছাই না করাকেই দায়ী করছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। তারা বলেছেন, দলীয় প্রধানের কাছে জনপ্রিয় প্রার্থীদের নাম যাচ্ছে না। ফলে যোগ্য প্রার্থী মনোনয়ন পাচ্ছেন না। যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন […]

বিস্তারিত

সাংবাদিকতায় লায়ন গনি মিয়া বাবুলের ৩৩ বছর

মিজান শাজাহান : বাংলাদেশের গণমাধ্যমে একটি পরিচিত নাম লায়ন গনি মিয়া বাবুল। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার ১২টায় উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদে এ সাংবাদিক সম্মেলন করেন খন্দকার মোতাহার হোসেন চেয়ারম্যানের সমর্থকরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক ও পিংনা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওঃ মোঃ রফিকুল ইসলাম,শিক্ষক রেজাউল করিম,পিংনা জামে মসজিদের ইমাম হাফেজ […]

বিস্তারিত

নারীর নিরাপত্তায় অ্যালার্ম বাজাবে সাইবার স্পেসে

নিজস্ব প্রতিবেদক : দিন দিন যেমন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমকারী বাড়ছে ঠিক তেমনি বাড়ছে সাইবার ক্রাইম। আর এই সাইবার ক্রাইমে সবচেয়ে বেশি হযরানির শিকার হয়ে থাকে নারীরা। এজন্য গত বছররের ১৬ নভেম্বরে প্রতিষ্ঠা করা হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ)। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন প্রতিষ্ঠার পর চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১২ হাজার ৬৪১ […]

বিস্তারিত

বস্তিতে স্বস্তির টিকা

নিজস্ব প্রতিবেদক : কড়াইল বস্তিসহ ঢাকার তিন বড় বস্তি তথা কড়াইল, ভাসানটেক ও মোহাম্মদপুর বস্তিতে টিকাদান কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়েছে বস্তিতে টিকা কার্যক্রম। সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা নিতে আসা মানুষের ভিড়। মঙ্গলবার দুপুরে কড়াইল বস্তিতে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সেখানকার অধিবাসীরা। বস্তির লোকেরা আনন্দ প্রকাশ করে বলেছেন, […]

বিস্তারিত

ভয়ংকর সুন্দর মারবেল ক্যাট

নিজস্ব প্রতিবেদক : দেশের বন থেকে প্রায় বিলুপ্ত ভয়ংকর সুন্দর মারবেল ক্যাট। অথচ এক সময়ে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজারসহ দেশের গভীর বনাঞ্চলে ছিল এই প্রাণীটির বিচরণ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এরা সংকটাপন্ন। বিরল এ প্রাণীটির দেখা মেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের পরিচালক সিতেশ রঞ্জন দেব জানান, ২০১৪ সালে উপজেলার সীমান্তবর্তী নিরালা খাসিয়া পুঞ্জি […]

বিস্তারিত