গোপালগঞ্জে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন

মোঃ সাইফুর রশিদ চৌধুরীঃ আজ শনিবার ১৩ মে সকাল ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকাহ গ্রামের কাজির বাজার এলাকায় ইসমাইল কাজি নামে এক ব্যক্তি তার মাদকাসক্ত পুত্রের হাতে খুন হয়েছেন। নিহত ইসমাইল কাজি ঐ এলাকার তাইজেল কাজির ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা জায়। খুনি আলিম কাজি (২৪) […]

বিস্তারিত

খুলনার বাগেরহাটে আত্মহত্যা প্ররোচনায় প্রদানকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু ও গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন 

পিংকি জাহানারা :  খুলনার বাগেরহাটের মোল্লাহাটে আত্মহত্যায় প্ররোচনায় প্রদানকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু ও গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার ১২ মে,২০২৩  সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগেরহাটের মোল্লাহাট থানার ছোট কাচনা গ্রামের সবেদ শেখের পুত্র  বনি আমিন এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান,তারছোট […]

বিস্তারিত

অভয়নগরে সাংবাদিক আবু তাহেরের পিতার মৃত্যুতে বিএমএসএস শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : অভয়নগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহযোদ্ধা সাংবাদিক আবু তাহেরের পিতা সবার প্রিয় ব্যক্তিত্ব শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আবু বক্কর চৌধুরীর (৭৯) গতকাল ১০ মেবুধবার আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে দিকে খুলনায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা শেষে ভাঙ্গা গেট কাপাশহাটি গ্রামে […]

বিস্তারিত

বিজিবি’র অভিযানে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্ত থেকে ২.৩০০ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্ত থেকে ২.৩০০ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট […]

বিস্তারিত

খুলনায় নাশকতা মামলায় জামিন পেলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ ৮ নেতাকর্মী

পিংকি জাহানারা : খুলনায় নাশকতা মামলায় জামিন পেলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ ৮ নেতাকর্মী, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  খুলনার ডুমুরিয়া থানায় নাশকতা মামলায় জামিন পেলেন  বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ  খানসহ ৮ নেতাকর্মী। আজ বিকাল চারটায় খুলনা জেলা কারাগার […]

বিস্তারিত

মোল্লাহাটে আলোচিত স্কুল শিক্ষার্থী সুমাইয়ার অপমৃত্যুর ৬ দিন পার হলেও মামলা নেয়নি পুলিশ

মো: সাইফুর রশিদ চৌধুরী :  মোল্লাহাটের আলোচিত স্কুল শিক্ষার্থী সুমাইয়া (১৫) অপমৃত্যুর ৬ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি মোল্লাহাট থানা পুলিশ। এমনি অভিযোগ করেছেন নিহত স্কুল শিক্ষার্থী সুমাইয়ার পরিবারের সদস্যরা। সুমাইয়া বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ছোট কাচনা গ্ৰামের সাবেদ শেখের মেয়ে ও কাচনা দারিয়ালা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। সরোজমিনে নিহত সুমাইয়ার গ্ৰামের […]

বিস্তারিত

গোপালগঞ্জে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ

মোঃ সাইফুর রশিদ চৌধুরীঃ গোপালগঞ্জে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ করেছেন গোপালগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল আদালত, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে, কলেজ ছাত্রী ধর্ষন মামলায় গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ করেছেন গোপালগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল আদালত। গত সোমবার  ৮ মে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী […]

বিস্তারিত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ভূমিদস্যু নামে খ্যাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ;প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিংকি জাহানারা :  মঙ্গলবার ৯ মে, খুলনার বটিয়াঘাটা উপজেলায় ভূমিদস্যু নামে খ্যাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ;প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,  গত ২১ শে নভেম্বর ২০২২ তারিখ  খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিয়াবুনিয়া গ্রামের বাসিন্দা ভূমিদস্যু নামে খ্যাত খুলনা জেলা  ছাত্রলীগের সহ-সভাপতি  ওমর ফারুক হাওলাদারের বিরুদ্ধে বটিয়াঘাটার আমলী আদালতে প্রতারণা, জালিয়াতি ও […]

বিস্তারিত

ধর্ষণ মামলার প্রধান আসামী খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত 

পিংকি জাহানারা : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভিসি ডক্টর শহিদুর রহমান খানের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি হিসাবে আনীত অভিযোগে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ৮ মে, দুপুরে  খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। আদালত সূত্র থেকে […]

বিস্তারিত

অপু হত্যা মামলার ১৯ বছর পর রায় ;  ২ আসামীর ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ আসামী বেকসুর খালাস

পিংকি জাহানারা : দীর্ঘ ১৯ বছর পর খুলনার খালিশপুর থানাধীন পিপলস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আবু সালেহ অপু হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত। অপু হত্যা মামলায় ছয় আসামির মধ্যে দুইজনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার ৮ মে ২০২৩,  বিকাল চারটায় খুলনা নারী ও শিশু নির্যাতন […]

বিস্তারিত