সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক  (চট্টগ্রাম)  : চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এ সময় কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সেবা পাইয়ে দিতে ঘুষ চাওয়ার অভিযোগ 

সরিষাবাড়ী (জামালপুর)  প্রতিনিধি  :  জামালপুরের  সরিষাবাড়ীতে সমাজ সেবার সরকারি সুবিধা নিতে গিয়ে ভুক্তভোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রতিবন্ধী,ক্যান্সার রোগী,কিডনি রোগী, হৃদরোগী, বয়স্ক, বিধবা ও পঙ্গুসহ অসহায় মানুষের জন্য সরকার ভাতা ও নানা সহায়তা বরাদ্দ করলেও সেই সুবিধা পৌঁছাচ্ছে না প্রকৃত প্রাপকদের হাতে। অভিযোগ উঠেছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর(খন্ডকালীন) আনিছুর রহমান আনিছ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে […]

বিস্তারিত

নিয়মবহির্ভূত ডেপুটেশন: গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে অবৈধভাবে ডেপুটেশনে (প্রেষণে) বদলি করার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) গোপালগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আদালতের জারিকৃত এই সমনে অভিযুক্তদের আগামী ৫ মে, ২০২৬ তারিখে সশরীরে আদালতে […]

বিস্তারিত

রাষ্ট্র বির্নিমানে মতুয়া সম্প্রদায়কে অংশীজন করতে গোপালগঞ্জ সংসদীয় মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনয়ন দিলেন মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে

মো: সাইফুর রশিদ চৌধুরী  :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও বিগত সময়ের বিএনপি সরকারগুলোর মতো ধারাবাহিক রীতি অনুযায়ী সরকার পরিচালিত না করে রাষ্ট্রের সকল স্তরের অংশীজনকে সাথে নিয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই আরেক ধাপে উন্নীত হলো তারেক রহমানের সরকার।গত ২০ এপ্রিল,২৬ […]

বিস্তারিত

যশোরের শার্শাা উপজেলার স্বাস্থ্যবিধি লঙ্ঘন : বাগআঁচড়ায় ৪ ক্লিনিককে জরিমানা !

আব্দুল্লাহ আল মামুন, শার্শা (যশোর)  :  যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাগআঁচড়া এলাকার বিভিন্ন […]

বিস্তারিত

শরণখোলায় ১২ হাজার ৬২৭ শিশু পাচ্ছে হামের টিকা

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা  :  বাগেরহাটের শরণখোলায় ১২ হাজার ৬২৭ শিশু পাচ্ছে হামের টিকা। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে উপজেলার ৯৬ টি অস্থায়ী কেন্দ্র ও একইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুরা এই টিকার আওতায় আসবে। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় শরণখোলা উপজেলা […]

বিস্তারিত

প্রবাসী কোটিপতির নির্দেশে হামলার অভিযোগ—লৌহজংয়ের খিদিরপাড়ায় আতঙ্কিত এক পরিবার

নিজস্ব প্রতিনিধি, (মুন্সিগঞ্জ)  : মুন্সিগঞ্জের  লৌহজং উপজেলা এর খিদিরপাড়া ইউনিয়ন এর দাস্তিরবাগ গ্রামে চাঞ্চল্যকর এক হামলার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী কোটিপতি শাহ আলম বেপারীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ের হুমকি দিয়ে প্রতিপক্ষকে গুরুতরভাবে আঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানরত শাহ আলম বেপারী তার […]

বিস্তারিত

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে স্থায়ী টিকাদান কেন্দ্রে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলার উপজেলা […]

বিস্তারিত

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

মোঃ সারোয়ার হোসেন অপু  (নওগাঁ)  :  নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার  ১৯ এপ্রিল রাতে শুরু হওয়া এ অভিযান দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সুলতানপুর […]

বিস্তারিত

নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদীর বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। আজ রবিবার  ১৯ এপ্রিল  দুপুরে সংঘটিত এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম […]

বিস্তারিত