সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু,জেলে পরিবারে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি (শরণখোলা)  :  কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে দীর্ঘ দুই মাস কাঁকড়া আহরণ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা বন বিভাগ থেকে অনুমতিপত্র পেয়ে শুক্রবার সকাল থেকে আবারও কাঁকড়া ধরতে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নৌকা নিয়ে নেমেছেন। সুন্দরবনের জলভাগে ছোট-বড় মিলিয়ে ৪৫০টি নদ-নদী ও খাল আছে। এসব খালে ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারি […]

বিস্তারিত

যাহের আলভী–এর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন  : শোকে স্তব্ধ ময়মনসিংহের গ্রামের বাড়ি

ময়মনসিংহ প্রতিনিধি  :  ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী–এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা (ইভা)-র মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে তার নানাবাড়ির পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারি আর কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে। পারিবারিক সূত্রে জানা যায়, ইকরার অকাল মৃত্যুর খবরে […]

বিস্তারিত

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মোঃ জাহিদুর রহিম মোল্লা, (রাজবাড়ী)  : রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী মোটরসাইকেল চালক জিল্লাল হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে […]

বিস্তারিত

অভয়নগরের বাগদাহ গ্রামে গাজা সেবনের অভিযোগে ৪ মাদকাসক্তের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, (যশোর)  :   যশোরের অভয়নগরে গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ জেল-জরিমানার দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আবু […]

বিস্তারিত

রাজৈরে সংবাদকর্মীদের মিলনমেলা : “সারাক্ষণ বার্তা পরিবার”-এর আয়োজনে জমকালো আলোচনা সভা, দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (মাদারীপুর) :   সাংবাদিকতার পেশাগত দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের প্রত্যয়ে রাজৈরে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত আলোচনা সভা , দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠান। “সারাক্ষণ বার্তা পরিবার”-এর আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট গৌরাঙ্গ বসু, সম্পাদক, […]

বিস্তারিত

ভোলার চরফ্যাশন সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের বিস্ফোরক অভিযোগ : সহকারী নাহিদা পারভীনের বিরুদ্ধে ‘অভিযোগের পাহাড়’, সংযুক্তির পর উত্তেজনা চরমে !

নিজস্ব প্রতিনিধি (ভোলা)  :  ভোলার চরফ্যাশন সাব-রেজিস্ট্রি অফিসে সহকারী নাহিদা পারভীনের বিরুদ্ধে উঠেছে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ। সাব-রেজিস্ট্রারকে না জানিয়ে দলিল রেজিস্ট্রি, অনৈতিক সুবিধা গ্রহণ, নিয়মনীতির তোয়াক্কা না করা, দলিলে মোটা অঙ্কের টাকা আদায়, এমনকি অনিয়মের প্রতিবাদ করলে স্টাফদের ও পরোক্ষভাবে সাব-রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার মতো অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে  : অভিযোগের […]

বিস্তারিত

আগাছা নয়, প্রকৃতির অলংকার ভাটফুল

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  অনেকের কাছে আগাছা হিসেবে পরিচিত ভাটফুলই এখন শরণখোলার গ্রামীণ জনপদে প্রকৃতির অলংকার হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন সড়ক, খালপাড় ও পতিত জমিতে সাদা রঙের এই বুনোফুল ফুটে তৈরি করেছে নৈসর্গিক দৃশ্য। স্থানীয় বাসিন্দা মো. ওবায়দুল বলেন, “আগে এগুলো কেটে ফেলা হতো। এখন বুঝছি, এগুলোই গ্রামকে সুন্দর করে তোলে।” স্কুলছাত্রী সামিরা জানায়, […]

বিস্তারিত

সুবর্ণচরের সেই আয়েশা পাবে ঘরঃ ছাত্রদল সেক্রটারী নাছির উদ্দীন নাছির

নোয়াখালী প্রতিনিধি  :  নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপনে থাকা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিন সন্তানকে নিয়ে পচা ভাত খেয়েই সেহরি-ইফতার করার সংবাদ প্রকাশের পর মানবিক উদ্যোগ হিসেবে তার জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে নগদ […]

বিস্তারিত

পাইকগাছা পৌরসভায় অবৈধ নোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

শাহরিয়ার কবির (খুলনা)  :  খুলনার পাইকগাছা পৌর এলাকায় অবৈধভাবে নোনা পানি উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ্যড. এফ এম এ রাজ্জাক। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন। এ্যড. রাজ্জাক জানান, পৌর এলাকার নাগরিক অধিকার […]

বিস্তারিত

শরণখোলায় সাংবাদিকদের এক দিনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলা মড়েল মসজিদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ফিসনেট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বকব্য রাখেন ফিসনেট […]

বিস্তারিত