নড়াইলে জুয়ার আসর থেকে ইউপি সদস্য ফরিদ মোল্যাসহ দুই জুয়াড়ি পুলিশের হাতে আটক

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলের লোহাগড়া উপজেলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য (মেম্বার) ফরিদ মোল্যা (৩৫) সহ আসলাম শেখ (৪৫) নামের দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে উপজেলার বাহিড়পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো:ফরিদ মোল্যা উপজেলার ইশানগাতী গ্রামের মান্নান মোল্যার ছেলে ও কাশিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য। আসলাম শেখ […]

বিস্তারিত

বাগেরহাটের শরণখোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৭ ব্যবসায়ীর মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলায় পাঁচ রাস্তার মোড়ে ২৭ জুন রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৭ ব্যবসায়ীদের মাঝে ২ লাখ ৮ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২ জুলাই বিকেলে রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন বাবুল তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

বিস্তারিত

অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে প্রায় অর্ধশতাধিক ট্রাক 

বেনাপোল প্রতিনিধি  : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জারিকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ, ফল ও সবজিসহ প্রায় অর্ধশতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে প্রতিবাদ জানিয়ে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছেন আমদানিকারকরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ বিক্ষোভ করে আমদানি, রপ্তানি বন্ধের হুমকি দেয় […]

বিস্তারিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর  সমাধিসৌধে স্থানীয় সরকার বিভাগের সচিবের শ্রদ্ধা নিবেদন 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নব যোগদানকৃত সচিব আবু হেনা মোরশেদ জামান বিপিএএ। ১ জুলাই সোমবার দুপুর ১২ টায় তিনি গোপালগঞ্জের টুংগীপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে […]

বিস্তারিত

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া  হত্যা  মামলায় জেল-হাজতে

    মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ  সদর  উপজেলা পরিষদের  নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে মোঃ অসিকুল ভূইয়া নামে এক যুবক নিহত   হওয়ার  ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া (লুটুল) কে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৩০ জুন রবিবার তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। […]

বিস্তারিত

গোপালগঞ্জে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিয়ষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা কমিটির আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুন শনিবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের (জিপিসি) সভাকক্ষে  কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ ফরিদ […]

বিস্তারিত

বাগেরহাটের শরণখোলায় মৎস্য ব্যবসায়ী বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় জমি দখলের অভিযোগ তুলে এক তথা কথিত মৎস্য ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগ এর  নির্বাহী সদস্য ও ৭ বারের ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তার পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য শাহজাহান বাদল ও তার সহযোগীরা। জমি দখলের ঘটনাটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও […]

বিস্তারিত

বাগেরহাটের শরণখোলায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের সুকুরঞ্জন রায়ের বাড়ির মাছের ঘেরের পূর্ব পাশের তাল গাছ থেকে শনিবার ১১টার দিকে ৮ফুট এক অজগর উদ্ধার করা হয়েছে। পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার শনিবার(২৯ জুন) দুপুর ১ টায় বনে অবমুক্ত করা হয় অজগরটি। ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) বিপুল […]

বিস্তারিত

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ড!

নইন আবু নাঈম তালুকদার,(বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা (বাগেরহাট) থেকে : বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জুন বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরণখোলা থানার অফিসার […]

বিস্তারিত

বাগেরহাটের শরণখোলায় একাধিক ব্যক্তির অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে লন্ডন শাহীন

বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন হাওলাদার ওরফে লন্ডন শাহীন চাকুরিতে নিয়োগ ও সরকারী অনুদান পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে একাধিক ব্যক্তির প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে। উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা চা বিক্রেতা জয়নাল হাওলাদারের পুত্র শাহীন হাওলাদার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল […]

বিস্তারিত