গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া  হত্যা  মামলায় জেল-হাজতে

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ  সদর  উপজেলা পরিষদের  নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে মোঃ অসিকুল ভূইয়া নামে এক যুবক নিহত   হওয়ার  ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া (লুটুল) কে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৩০ জুন রবিবার তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।


বিজ্ঞাপন

আদালতের বিচারক মোঃ কামরুল হাসান উক্ত আবেদন নামঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ১৯ মে কামরুজ্জামান ভূইয়া হাইকোর্ট  থেকে ৬ সপ্তাহের জামিন নেন। আজ ছিল ছয় সপ্তাহ জামিনের শেষ দিন।

উল্লেখ্য, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার   চন্দ্রদিঘলীয়া   বাজার   এলাকায়   বিজয়ী   প্রার্থীর সমর্থক ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোঃ অসিকুল ভূইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়।


বিজ্ঞাপন

ওই ঘটনার দু’দিন পর ১৬ মে রাতে নিহতের বোন   পারুল বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান   কামরুজ্জামান ভূইয়া’সহ   ২৩ জনের   নাম   উল্লেখ   করে   এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নামে গোপালগঞ্জ থানায় একটি হত্যা-মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর  থানার ওসি  মোহাম্মদ আনিচুর  রহমান  জানিয়েছেন, ওই মামলায় এ পর্যন্ত তিনজন এজাহারভুক্ত এবং একজন সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *