শরণখোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়‌ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন শরলখোলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  ১৯ মার্চ বিকাল সাড়ে চারটায় রায়েন্দা কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা […]

বিস্তারিত

গোপালগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরি ও সড়ক পরিবহনে জরিমানা; জ্বালানি তেলের বাজার মনিটরিং ​

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  গোপালগঞ্জ সদর উপজেলায় জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে দুটি মামলায় মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ​দিনের শুরুতে গোপালগঞ্জ সদর […]

বিস্তারিত

সম্পদ গোপন ও অবৈধ উপার্জনের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দিদারুল ইসলাম হাওলাদার। তিনি বরিশাল বিভাগীয় কার্যালয়ে ‘নমুনা সংগ্রহকারী’ হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ১৮ মার্চ সকালে কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। […]

বিস্তারিত

ঈদের আনন্দ নয়, বন সংলগ্ন বাওয়ালি পরিবারগুলোতে চলছে নীরব কান্না

আবু নাঈম তালুকদার শরণখোলা,  (বাগেরহাট)   :  ঈদের আনন্দ নয়, সুন্দরবন সংলগ্ন এলাকার বাওয়ালি পরিবারগুলোতে এখন নীরব কান্না ও নিদারুন হাহাকার চলছে। বন বিভাগের সিদ্ধান্তহীনতার কারণে এসব পরিবারের ২০ হাজার মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবনে গোলপাতা আহরণের দিয়ে পাস থাকে বন বিভাগ। এতে বনসংলগ্ন শরণখোলা, […]

বিস্তারিত

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জামাত ইসলামী রায়েন্দা ইউনিয়ন এর আয়োজনে সর্বস্তরের জনগণের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ বিকাল সাড়ে চারটায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল […]

বিস্তারিত

!! অভয়নগরে ‘সাংবাদিক’ পরিচয়ে তাণ্ডব ! ! বিএনপি নেতার বাড়িতে ঢুকে তল্লাশি !! চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি—অভিযোগ কামাল খাঁর বিরুদ্ধে

সুমন হোসেন (যশোর)৷ :   যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর এক ঘটনায় ‘সাংবাদিক’ পরিচয়ধারী এক ব্যক্তির বিরুদ্ধে বিএনপি নেতার বাড়িতে অনধিকার প্রবেশ, তল্লাশি চালানো, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগের তীর কামাল খাঁ :  (ফেসবুক আইডি: সাংবাদিক কামাল) এবং তার দুই অজ্ঞাত সহযোগীর দিকে। ভুক্তভোগী নওয়াপাড়া পৌর বিএনপির […]

বিস্তারিত

গোপালগঞ্জের  কোটালীপাড়ায় ধুরাল খাল খনন কাজের শুভ উদ্বোধন: কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ ধুরাল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। […]

বিস্তারিত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকার চেক প্রদান

আবু নাঈম (শরণখোলা)   :  সুন্দরবনে হিংস্র কুমিরের আক্রমণে নিহত বনজীবী সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে । গতকাল  রবিবার (১৫ মার্চ) সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। স্বামীর মৃত্যুতে ক্ষতিপূরণের এই চেক গ্রহণ করেন সুব্রত মন্ডল […]

বিস্তারিত

যশোরের  নওয়াপাড়ায় বেশি দামে তেল বিক্রি করার দায়ে দোকানের মালিককে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি   :  যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারে একটি দোকানে মূল্যতালিকা না টানিয়ে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ওই দোকানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল  রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ সময় মেসার্স জিলানী […]

বিস্তারিত

যশোরের ২০টির অধিক মামলার আসামি চরমপন্থি নেতা নাসির শেখ ওরফে গোফরান ডিবি পুলিশের হাতে আটক, আলামত উদ্ধার

সুমন হোসেন, (যশোর)  :  যশোরের অভয়নগর থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি ও ডাকাতির মামলায় বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও কথিত গোফরান বাহিনীর প্রধান মোঃ নাসির শেখ ওরফে গোফরান (৪০) এবং তার সহযোগী মোঃ সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি […]

বিস্তারিত