ঝিকরগাছার বায়সায় নিখোঁজ ১১ বছরের মাদ্রাসা ছাত্রী সোহানার মরদেহ উদ্ধার

বিল্লাল হুসাইন (ঝিকরগাছা) : যশোরের ঝিকরগাছায় ফুফুর বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ সোহানা আক্তার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকআলী গ্রামে ফুফুর বাড়ীর পিছনে একটি পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত সোহানা আক্তার ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর […]

বিস্তারিত

শার্শার ডুপপাড়ায় বোমা হামলায় নিহত আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন

মোঃ মোস্তাফিজুর রহমান (যশোর)  :  যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে বোমা হামলায় নিহত আব্দুল হাই (৫০)-এর জানাজা আজ রবিবার (০৮ জুন ২০২৫) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল আহসান […]

বিস্তারিত

ঈদের নামাজ নিয়ে বিরোধে বোমা হামলা: শার্শায় বিএনপি নেতা নিহত  : আহত ১

শার্শা (যশোর) প্রতিনিধি   : যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজ আদায়ের বিষয় নিয়ে সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় মোঃ আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোঃ জিয়া (৩২), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ঈদের সকালেই আব্দুল হাই ও সাইদ […]

বিস্তারিত

হারিয়ে যাওয়া কুরবানির মহিষ ভারত থেকে ফেরত আনলো বিজিবি  : নাজিমের পরিবারে ফিরে এলো ঈদের আনন্দ

নিজস্ব প্রতিনিধি  : গতকাল পবিত্র ঈদ-উল-আযহার দিন সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার বাগানবাজার এলাকার বাসিন্দা মোঃ নাজিম উদ্দিনের কুরবানির জন্য কেনা একটি মহিষ অসাবধানতাবশত ছুটে যায়। স্থানীয়রা ধরার চেষ্টা করলে মহিষটি আতঙ্কিত হয়ে ছুটতে ছুটতে সীমান্ত অতিক্রম করে পুরান রামগড় এলাকার সীমান্ত পিলার ২২১৪/১২-এস এর পাশ দিয়ে ফেনী নদী অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ঘটনাটি […]

বিস্তারিত

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের ৬ ইউনিয়নে কুরবানির মাংস বিতরণ 

এম এ এইচ শাহীন (সিলেট) :  সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ৭ ও ৮ জুন কুরবানি কর্মসূচি বাস্তবায়ন করেছে। এবারের কুরবানি উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়ন ১নং পশ্চিম ইসলামপুর,২নং পূর্ব ইসলামপুর,৩নং তেলিখাল, ৪নং ইছাকলস,৫নং উত্তর রনিখাই,ও ৬নং দক্ষিণ রনিখাই, উনিয়নে মোট […]

বিস্তারিত

বিএনপি নেতা সেলিম রেজার আয়োজনে রাজাপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

রিয়াজুল ইসলাম বাচ্চু,(ঝালকাঠি)  : নিউইয়র্ক মহানগর দক্ষিণ, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঠালিয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে ) দুপুরে রাজাপুরের নৈকাঠী মোড়ে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ঝালকাঠি -১ ( রাজাপুর […]

বিস্তারিত

গাইবান্ধার  গোবিন্দগঞ্জে কোরবানি ঈদের দিনেও মানুষের পাশে সেনাবাহিনী ও পুলিশ

মোঃ মিঠু মিয়া (গাইবান্ধা) :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরবানি ঈদের আনন্দের দিনেও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে। ঈদের সকাল থেকেই তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করেছেন নিরলসভাবে। ঈদের দিনে ঈদগাহমুখী মানুষের ঢল, কোরবানির পশু পরিবহন ও […]

বিস্তারিত

সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক  : সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া সীমান্ত দিয়ে পুশ ইন প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ঈদের দিনেও বিজিবি সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন […]

বিস্তারিত

গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : সারাদেশের সংগে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন প্রায় ৫৫ হাজার মুসল্লি।মুসলিম উম্মাহর কয়েকটি আনন্দ উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম । আল্লাহর নির্দেশিত প্রিয় বস্তুকে হজরত ইব্রাহিম খলিলকে কোরবানির জন্য বললে তিনি তাঁর প্রিয় পুত্র হজরত ঈসমাইল (আঃ)কে নিজ চক্ষু কাপড়ে […]

বিস্তারিত

গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত অন্তত ১০

মোঃ মিঠু মিয়া (গাইবান্ধা) :  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শুক্রবার (৬ জুন) পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলোতে শিশুসহ অনেকে আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রথম দুর্ঘটনা : ভোরে উপজেলার কাটাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নওশা মিয়া নামে এক […]

বিস্তারিত