বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম)  :  পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে বান্দরবানকে একটি শতভাগ পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। পর্যটকদের কাছে জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি দর্শনীয় স্থানকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার আহ্বান জানিয়েছেন তিনি। […]

বিস্তারিত

নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের আলিয়াবাদ অংশ এখন মৃত্যুঝুঁকির ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এই সড়কে। এর ওপর বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ​আজ শুক্রবার দুপুরে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকা পানিতে ঢাকা পড়া এমনি এক গর্তে পড়ে নিয়ন্ত্রণ […]

বিস্তারিত

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মধুপুরে এনসিপির সমন্বয়কের সংবাদ সম্মেলন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় মধুপুর প্রেসক্লাবে এনসিপির মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় নাগরিক পার্টি […]

বিস্তারিত

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি  :  গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড হরতকীতলা এলাকায় সরকারি বন বিভাগের জমি দখল, গাছ কেটে রাস্তা নির্মাণ, বাসাবাড়ি-মার্কেট রমরমাট ব্যবসা ও ব্যক্তিগত কবরস্থান নির্মাণের অভিযোগসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড হরতকীতলা এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত […]

বিস্তারিত

নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে ১৭ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহফুজ মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. নিজাম উদ্দিন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সলিমগঞ্জ বাজারস্থ অফিসে এ উদ্বোধনী […]

বিস্তারিত

নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস

আরমান হোসেন রাজু  (রাজশাহী)  :  রাজশাহী নগরীর একটি ফ্ল্যাট থেকে নারীসহ অবরুদ্ধ অবস্থায় চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এক নারীর সঙ্গে ফ্ল্যাটে অবস্থানের তথ্য ছড়িয়ে পড়ার পর স্থানীরা বাইরে থেকে ঘেরাও করলে তিনি দীর্ঘ সময় ঘরের ভেতর ছিটকিনি আটকে থাকেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ার […]

বিস্তারিত

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)৷  :  বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজের আয়োজনে বাজারডাঙা মাঠে শুরু হয়েছে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)। প্রধান অতিথির বক্তব্যে রিজু ভাই বলেন, তরুণদের […]

বিস্তারিত

কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

আরমান হোসেন রাজু (রংপুর)  :  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই সময় ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়। ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি সার ডিলার পয়েন্টে […]

বিস্তারিত

পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ

আশরাফুজ্জামান, (গাইবান্ধা)  :  উত্তরবঙ্গের বহুল প্রচারিত ও প্রথম শ্রেণির দৈনিক যুগের আলো পত্রিকার গৌরবময় পথচলার ৩৪ বছর পূর্ণ করে ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অনুষ্ঠিত […]

বিস্তারিত

তাহিরপুর উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেলেন মিজ্ রিপামনি দেবী।

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ রিপামনি দেবী। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র […]

বিস্তারিত