নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে ১৭ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহফুজ মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. নিজাম উদ্দিন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সলিমগঞ্জ বাজারস্থ অফিসে এ উদ্বোধনী […]

বিস্তারিত

নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস

আরমান হোসেন রাজু  (রাজশাহী)  :  রাজশাহী নগরীর একটি ফ্ল্যাট থেকে নারীসহ অবরুদ্ধ অবস্থায় চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এক নারীর সঙ্গে ফ্ল্যাটে অবস্থানের তথ্য ছড়িয়ে পড়ার পর স্থানীরা বাইরে থেকে ঘেরাও করলে তিনি দীর্ঘ সময় ঘরের ভেতর ছিটকিনি আটকে থাকেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ার […]

বিস্তারিত

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)৷  :  বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজের আয়োজনে বাজারডাঙা মাঠে শুরু হয়েছে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)। প্রধান অতিথির বক্তব্যে রিজু ভাই বলেন, তরুণদের […]

বিস্তারিত

কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

আরমান হোসেন রাজু (রংপুর)  :  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই সময় ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়। ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি সার ডিলার পয়েন্টে […]

বিস্তারিত

পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ

আশরাফুজ্জামান, (গাইবান্ধা)  :  উত্তরবঙ্গের বহুল প্রচারিত ও প্রথম শ্রেণির দৈনিক যুগের আলো পত্রিকার গৌরবময় পথচলার ৩৪ বছর পূর্ণ করে ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অনুষ্ঠিত […]

বিস্তারিত

তাহিরপুর উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেলেন মিজ্ রিপামনি দেবী।

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ রিপামনি দেবী। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র […]

বিস্তারিত

লালমনিরহাটে দলিল লেখকদের জেলা সমাবেশ ১৯ সেপ্টেম্বর

মোঃ নাজিউর রহমান রিজভী, (লালমনিরহাট) :  কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) লালমনিরহাটে জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশে জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির আয়োজনে শনিবার বেলা ১১টায় […]

বিস্তারিত

মধুপুরে মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ‘মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. […]

বিস্তারিত

কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার

এ.কে পলাশ (কুমিল্লা)  :  কুমিল্লায় বিজিবি ১০ ব্যাটালিয়ন ফেনীর ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট, ব্লেড, চকলেট, ললিপপ এবং বাজি আটক করে। বৃহস্পতিবার( ১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের টহল দল এসব ভারতীয় মালামাল আটক […]

বিস্তারিত

সরাইলে ফসলি জমির রাস্তায় চরম ভোগান্তি, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়)৷ :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়াকাঠি গ্রাম। গ্রামের জানু মিয়ার বাড়ির পাশ থেকে পশ্চিম দিক থেকে শুরু হয়েছে হাজার হাজার একর ফসলি মাঠে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি। রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই বেহাল যে, কৃষকের কান্না এখন চরমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তা কাদা আর পানিতে ডুবে আছে। ট্রাক্টর […]

বিস্তারিত