চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্বভার গ্রহণ

মোঃ হাসানুর জামান বাবু, (চট্টগ্রাম)  :  চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম আজ ০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। যোগদান উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে […]

বিস্তারিত

!! চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম !! হামলার ঘটনায় সাংবাদিকদের ক্ষোভ ও নিন্দার ঝড়-অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান শুরু!

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  :  রাজশাহী মহানগরীতে অটোচুরি সংক্রান্ত মামলা তুলে না নেয়ায় মোঃ মতিউর রহমান (৩৫) নামে এক সাংবাদিকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পাশাপাশি হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থো সার্জারী বিভাগের […]

বিস্তারিত

নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘নতুন কুঁড়ি’ আয়োজন: ডিসি জাহিদ

মোঃ হাসানুর জামান বাবু, (চট্টগ্রাম) :  তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সরকার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তারই একটি দূরদর্শী উদ্যোগ। শুক্রবার (৮ মে) “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর […]

বিস্তারিত

পাবনা জজ কোর্টে বিচারপ্রার্থীদের নাভিশ্বাস  : ব্যবহারের অনুপযোগী টয়লেট, শত শত মানুষের জন্য বসার আসন মাত্র ২টি!

সাঈদ শারজাবিন তুষার,  (পাবনা)  :  পাবনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। প্রতিদিন শত শত মানুষ দূর-দূরান্ত থেকে বিচারিক কাজে এখানে এলেও তাদের জন্য ন্যূনতম নাগরিক সুবিধা নেই বললেই চলে। আদালতের নোংরা ও ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম এবং বসার আসনের তীব্র সংকট নিয়ে বিচারপ্রার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অব্যবহারযোগ্য […]

বিস্তারিত

সুন্দরবনের পর্যটন কেন্দ্রে চার দিনের পরিচ্ছন্নতা অভিযান শেষ

নইন আবু নাঈম,  (শরণখোলা)৷ :  সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় পূর্ব শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিচালিত চার দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে এ কর্মসূচির সমাপ্তি হয়। সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াস) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, দুবলার চরের ছয়টি অস্থায়ী শুঁটকি পল্লীসহ কটকা, […]

বিস্তারিত

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযান : ৬০ হাজার জাল টাকার নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক

মোঃ আব্দুল আউয়াল খান, (ময়মনসিংহ) : ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য কে আটক করে জেলা ডিবি পুলিশ এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,   জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (উত্তর) ও […]

বিস্তারিত

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান : ২ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার

মো  :হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  আখাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত অভিযান পরিচালনা কালে  ২ (দুই) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার  শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল এর  দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,  (চাঁপাইনবাবগঞ্জ)  : চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার ৮ মে,  দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বেলপুকুর বাইতুল হামদ জামে মসজিদ এলাকায় জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের মাঝে এই মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা […]

বিস্তারিত

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলার প্রধান আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দ্বীন ইসলাম (২৭) আখাউড়া উপজেলার রামধননগর […]

বিস্তারিত

পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা

বিশেষ প্রতিবেদক  :  কোলাহল, বিশৃঙ্খলা, মাদক-সন্ত্রাসী এবং অপরাধীদের থাবামুক্ত বিশেষায়িত একটি নগরীর নাম বসুন্ধরা। এটি রাজধানী ঢাকার নিরাপদ এবং অভিজাত আদর্শ আবাসিক এলাকা। এর শৈল্পিক কাঠামো ও অবয়ব মিথের মতো মনে হবে! শিল্পীর তুলিতে আঁকা এর নান্দনিক ছবি যেন নৈসর্গিক দৃশ্যের বাস্তব চিত্র। মনোমুগ্ধকর এই দৃশ্যপট কোনো জাদুমন্ত্রে গড়া নয়, বরং এখানকার দক্ষ, কঠোর ও […]

বিস্তারিত