আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ডরিলিজ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে দুই উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে তাঁদের বদলির কথা জানানো হয়। আগামী ২ নভেম্বর থেকে বদলির আদেশ কার্যকর হবে।

বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার। তাঁদের মধ্যে তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এলজিইডির আগারগাঁওয়ের সদর দপ্তর থেকে ২৮ অক্টোবর জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বদলির বিষয়টি উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন

২৯ অক্টোবর এ সংক্রান্ত আদেশ প্রতিবেদকের হাতে আসে। উভয় কর্মকর্তা আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২ নভেম্বর থেকে তাঁদের স্ট্যান্ড রিলিজ করা হলো। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।আদেশে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের এলজিইডির পিএমআইএসের মাধ্যমে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

👁️ 40 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *