বেওয়ারিশ কুকুর, মাদকাসক্ত ও চোরের উৎপাতে অতিষ্ঠ গোপালগঞ্জবাসী

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ শহরের অলিগলিতে এখন মানুষের চেয়ে বেশি দেখা মিলছে বেওয়ারিশ কুকুরের। দলবেঁধে ঘুরে বেড়ানো এসব কুকুরের কারণে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। রাতে বাড়ি ফেরা, ভোরে নামাজ আদায় কিংবা সকালে হাঁটতে বের হওয়া—যেকোনো সময়ই সাধারণ মানুষ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে […]

বিস্তারিত

গোপালগঞ্জে জেলা জামায়াতে ইসলামের আমিরের নির্বাচনী গণসংযোগ 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ ৩ আসনের (কোটালিপাড়া – টুঙ্গিপাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোপালগঞ্জ  জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা রেজাউল করিম গণসংযোগ করেছেন। গতকাল ২৭ আগস্ট বুধবার বিকাল ৩:৩০ ঘটিকায় টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শামসুল হক ফরিদপুরীর (রহঃ) […]

বিস্তারিত

সিলেট হযরত শাহপরাণ (রহ.) মাজারে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী বার্ষিক ওরস শুরু 

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  সিলেটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দুই দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। ভক্ত আশেকানদের অংশগ্রহণে এ ওরসকে কেন্দ্র করে মাজার কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ওরসের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পবিত্র কোরআন খতম,মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিন শুক্রবার […]

বিস্তারিত

লন্ডনে পলাতক রণজিতের ঘনিষ্ঠ সহযোগী জাদুকাটার বালি মহালের সাবেক ইজারাদার বালি – পাথর খেকো রতন গ্রেফতার

গ্রুপ ছবিতে সাবেক এমপির সাথে (লাল বুক্ত চিহ্নিত ) গ্রেফতার রতন মিয়া।   সিলেট ব্যুরো প্রধান  :  লন্ডনে পালিয়ে থাকা সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী সীমান্তনদী জাদুকাটা বালি মহাল-১ এর সাবেক ইজারাদার রতন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানী ঢাকার ডিএমপির শাহআলী থানা পুলিশ সংক্ষুদ্ধ জনতার রোশানল থেকে গ্রেফতার […]

বিস্তারিত

পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে মালা ফাঁদসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম। বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকালে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের জন্য ব্যবহৃত মালা ফাঁদ জব্দ করা হয়। পূর্ব […]

বিস্তারিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলের ক্লাসরুমে হঠাৎ বিষাক্ত গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৮ জন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :   গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ কীটনাশকের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন ভবনের দ্বিতীয় তলায় গণিত ক্লাস চলাকালে জানালা […]

বিস্তারিত

খুলনায় আরেক এরশাদ শিকদারের উত্থান  :  সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ওরফে ফরিদ মোল্লা যেন মূর্তিমান এক আতংকের আরেক নাম   

খুলনা  সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ওরফে ফরিদ মোল্লা।   খুলনা ব্যুরো প্রধান  : খুলনা নগরীর পাওয়ার হাউস মোড়ে রেলওয়ের জমি দখল করে ১৯৯৫ সালে ‘সাদ মনি মার্কেট’ নির্মাণ করেছিলেন আলোচিত এরশাদ শিকদার। ২০০২ সালে তাঁর বিচার চলাকালে অবৈধ মার্কেটটি ভেঙে দেয় প্রশাসন। ২৩ বছর পর সেই জমিতে আবার মার্কেট উঠছে। শুধু […]

বিস্তারিত

ফরিদপুরের মধুখালীতে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি (ফরিদপুর)  :  ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি.। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে ব্যাংকটি এই উদ্যোগ গ্রহণ করেছে। আজ  মঙ্গলবার (২৬ আগস্ট) ফরিদপুরের মধুখালী উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। এ সময় প্রায় দেড় […]

বিস্তারিত

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) :  বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৪-২০২৫ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ৭নং হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা […]

বিস্তারিত

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২৮ আগস্ট

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা)  :  আসছে ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৫-২০২৬ সনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হক মজুমদার। ওই নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ১৩টি পদের […]

বিস্তারিত