খাগড়াছড়ির  পানছড়ি সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি)  : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ কচুছড়ি মুখ বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে। বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলমের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক কামিনী কুমার […]

বিস্তারিত

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাত গ্রেফতার

শাকিল হোসেন (গাজীপুর) :  গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৪ আগস্ট) রাতে পুলিশ পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন – আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, […]

বিস্তারিত

সংসদীয় বাগেরহা‌ট-৪ আসন পূর্ণবহলের দাবিতে শরণখোলায় হরতাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নইন আবু নাঈম তালুকদার,  (শরণখোলা)  :  ইলেকশন কমিশন কর্তৃক সংসদীয় আসন ৯৮ বাগেরহাট – ৪ বিলুপ্ত করে তিনটি আসন ঘোষণা‌‌ করায় তার প্রতিবাদে বাগেরহাট জেলাব নয়টি উপজেলায় হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলার কর্মসূচির অংশ হিসেবে শরণখোলায় উপজেলা বিএনপি,  জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হরতাল ও অবরোধের সমর্থনে যৌথভাবে […]

বিস্তারিত

খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ : নারীদের ও শিক্ষার্থীদের সম্পৃক্ততায় সবুজায়নের অঙ্গীকার

খাগড়াছড়ি প্রতিনিধি  :  পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং কানাডা সরকারের সহযোগিতায় জেলার ৯টি উপজেলায় চলছে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি। রবিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন […]

বিস্তারিত

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতারকৃত  সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম।   মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহাবুবুল আলম ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে। […]

বিস্তারিত

লাউ চিচিঙ্গা চাষে কৃষক শাহজাহানের সাফল্য

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :   ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খালাজোড়া এলাকায় মো: শাহজাহান মিয়া এক কৃষক উচ্চ ফলনশীল জাতের লাউ ও চিচিঙ্গা চাষ করে বেশ সফলতা পেয়েছে। ইতিমধ্যে তিনি এলাকায় বেশ সারা ফেলেছেন। ফলন ও বিক্রিতে দর ভালো পাওয়ায় তিনি দ্বিগুন লাভের আশা করছেন। গত এক সপ্তাহ ধরে তিনি লাউ ও চিচিঙ্গা বিক্রি করছেন। বিক্রিতে দর […]

বিস্তারিত

গরুর খামারের বর্জ্যে নদী দূষণ  : পরিবেশ আইন ভঙ্গের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে!  স্থানীয় পরিবেশ অধিদপ্তরের রহস্যজনক  নিরবতা 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা এলাকার কাকইবুনিয়া শৈলদাহ নদীতে ডেইরি খামারের বর্জ্য ফেলে পানি দূষণের অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ মুন্সীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি খামারের গোবর, মলমূত্র ও অন্যান্য বর্জ্য সরাসরি নদীতে ফেলছেন। এতে নদীর পানি দুর্গন্ধযুক্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে […]

বিস্তারিত

পাথর লুটের তালিকায় ডিসি-এসপি-ইউএনও কোম্পানিগঞ্জ থানা-পুলিশ , জিবিসহ ৪২ জনের নাম

#  সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পরিবর্তে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের অবৈধ স্বার্থরক্ষা করেছেন। লুটপাট ঠেকাতে সদিচ্ছা দেখাননি জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও কোম্পানীগঞ্জে উপজেলায় দায়িত্ব পালন করা ৪ নির্বাহী অফিসার আজিজুন্নাহার, মোহাম্মদ আবুল হাছনাত, ঊর্মি রায় ও আবিদা সুলতানা  […]

বিস্তারিত

বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর এর বাসা থেকে যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের ঘটনাযট প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি। ২২ আগষ্ট শুক্রবার  গোপালগঞ্জ যৌথ বাহিনী এক  অভিযান চালিয়ে  জেলা বিএনপি’র নেতা ডাঃ কে এম  বাবর এর থানাপাড়ার বাসার বাথরুম  থেকে একটি পাইপ গান ও […]

বিস্তারিত

সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনার মুখ্যসচিবের আমল নামা  :  আশ্রয়ণ প্রকল্প ছিল তোফাজ্জল মিয়ার আলাদীনের চেরাগ ! 

সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনার মুখ্যসচিব  তোফাজ্জল মিয়া।   নিজস্ব প্রতিবেদক  : আশ্রয়ণ প্রকল্প ছিল তোফাজ্জল মিয়ার আলাদীনের চেরাগ, তোফাজ্জাল হোসেন মিয়া ঢাকা থেকে চেক যেত প্রকল্প এলাকায়। সেই চেক ‘ক্যাশ’ হয়ে ঢাকায় ফিরতো। সেই ‘ক্যাশ টাকা’ আবার বিভিন্ন ‘মাধ্যমে’ চলে যেতো বিদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া এভাবে মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ […]

বিস্তারিত