রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর)  :  রংপুরের তারাগঞ্জ উপজেলা-এর সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় (২৪ মে ) সন্ধ্যা ৬ ঘটিকায়য় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোখলেসুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার রুস্তম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান দিনভর ধান কাটার কাজ করছিলেন। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়িতে এসে নিজের অটোরিকশাটি […]

বিস্তারিত

নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মোঃ আলম খান, (নেত্রকোণা)   :  নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বাড়ির সামনে […]

বিস্তারিত

সাতক্ষীরার তালায় “রাইজ অ্যান্ড বি হিলড” মেগা ক্রুসেডে অলৌকিক আরোগ্য : আত্মিক জাগরণে হাজারো মানুষের ঢল

জেমস আব্দুর রহিম রানা, (সাতক্ষীরা)  :  সাতক্ষীরার তালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বৃহৎ ধর্মীয় সমাবেশ “রাইজ অ্যান্ড বি হিলড” (উঠো এবং সুস্থ হও) মেগা ক্রুসেড। আত্মিক পুনর্জাগরণ, আরোগ্য, প্রার্থনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত হাজারো মানুষের উপস্থিতিতে গোনালী এফসিসিবি চার্চ গ্রাউন্ড এক প্রাণবন্ত আত্মিক মিলনমেলায় […]

বিস্তারিত

লালমনিরহাটের আদিতমাারী উপজেলায় গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিয়াজুল হক সাগর, (রংপুর)  :  লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই […]

বিস্তারিত

ইসলামী ব্যাংকের ওপর‘নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী (ফরিদপুর)  :  ইসলামি ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে “ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় বোয়ালমারী চৌরাস্তায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সালাম। ইসলামি ব্যাংক সচেতন […]

বিস্তারিত

জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন : কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা

নিজস্ব প্রতিনিধি ,(রাজশাহী)  :  রাজশাহী’র বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম বাজারে কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা ও সঠিক কীটনাশক পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মেসার্স কৃষি মিত্র’। আজ ২৪ মে (রবিবার) সন্ধ্যা ৭টায় জামগ্রাম হাইস্কুল মার্কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। কাঞ্চন মাহমুদের সার্বিক পরিকল্পনা ও […]

বিস্তারিত

না ফেরার দেশে চলে গেলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার মিজুন বিশ্বাস

শাহাবুদ্দিন আহামেদ,(বেনাপোল) : চির বিদায় নিয়ে চলে গেলেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার মিজুন বিশ্বাস । শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক আড়াই টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে বেনাপোল ও শার্শা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে গভীর […]

বিস্তারিত

ত্রিশালে জাতীয়ভাবে ৩দিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ আব্দুল কাদের, (ময়মনসিংহ)  :  ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নজরুলচর্চা, উন্নয়ন, আইনের শাসন ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দুই দশক […]

বিস্তারিত

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠি বন্ধুসভার মানববন্ধন

মাহবুব হাসান, (ঝালকাঠি) :  “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ঝালকাঠি বন্ধুসভা। শুক্রবার (২২ মে) বিকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সহসভাপতি বীথি শর্মা বনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক […]

বিস্তারিত

প্রাথমিকে আখাউড়ার সেরা বিদ্যালয় রাধানগর

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান ও ব্যক্তি ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে। বাছাই সম্পন্ন করে বুধবার সংশ্লিষ্টদের হাতে চিঠি তুলে দেওয়া হয়। বাছাইয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপা ঘোষ, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) খড়মপুর সরকারি প্রাথমিক […]

বিস্তারিত