বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি  :  আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম এবং সহকারী পরিচালক […]

বিস্তারিত

পাঁচবিবিতে ফলজ গাছ কর্তণ ও উঠানের বেড়া ভেঙে ফেলার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি  :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এক ব্যক্তির বসতবাড়ির উঠানের বেড়া ভাঙচুর এবং ফলজ গাছ কেটে ফেলায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । গত ১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ঘটিত এই ঘটনায় ভুক্তভোগী মো. শাহজাহান আলী (৩৫) বাদী হয়ে পাঁচবিবি থানায় এই অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ১. মো. মজনু মিয়া (৩২), […]

বিস্তারিত

নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  :  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের হাতে শুকনো খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন […]

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে এমইপি গ্রুপের ব্যবসায়ী-পরিবেশক ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ হাবিব (ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁও জেলার ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীদের অংশগ্রহণে  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এমইপি গ্রুপের ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগী সম্মেলন। প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, পণ্যের মান, বাজার সম্প্রসারণ, পরিবেশকদের বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানে ছিল গিফট ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ। ঠাকুরগাঁও সদর উপজেলার […]

বিস্তারিত

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওরাবুনিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি  :  জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ​গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর সাতানী বাজারস্থ যুবদলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ​আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হাফেজ আব্দুর রহিমের […]

বিস্তারিত

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট  :  সোজা পথে সীমাহীন ভোগান্তি, ঘুষ দিলেই মিলছে সেবা; নেপথ্যে উচ্চমান সহকারী অমিত পাল এবং কর্তৃপক্ষের দায়সারা জবাব !

গোপালগঞ্জ প্রতিনিধি  :   গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি যেন এখন অনিয়ম ও দুর্নীতির এক অনভিপ্রেত আখড়ায় পরিণত হয়েছে। সেখানে ঘুষ বা অনৈতিক লেনদেন ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সরকারি সেবা। অধিকন্তু, অধিকার সচেতন কোনো সেবাগ্রহীতা যদি অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যান, তবে তাঁর কপালে জোটে চূড়ান্ত দুর্ব্যবহার ও নাজেহাল। ফলে জরুরি এই সেবা পেতে দূর-দূরান্ত থেকে […]

বিস্তারিত

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের

মোঃ আব্দুজ জাহের, (বাঘাইছড়ি)  :  রাঙামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ফাইনাল ম্যাচে হিল ভয়েজকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক […]

বিস্তারিত

ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার

এনামুল হক,,(ফরিদপুর)  :  পাবনার ফরিদপুর উপজেলায় শাকিব আল হাসান (১৩) হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলম ইমনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোভ্যান ক্রেতা মো. মোক্তার হোসেনকেও (৪৫) থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে ফরিদপুর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সূত্রে […]

বিস্তারিত

গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ

মোঃ হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে রাজনৈতিক দলের পরিচয়ে ব্যবহার করে একটি  বাড়িতে ঢুকে বেড়াতে আসা স্বজন ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে […]

বিস্তারিত

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি  :  নড়াইলে চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে , নড়াইল পৌরসভার চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার। করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার […]

বিস্তারিত