বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় দুর্ঘটনার সংবাদ প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০–১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০–৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতায় বাজারের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 188 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *