গোপালগঞ্জে ৯ম পে-স্কেল ও বেতন বৈষম্য দূর করার দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। ৩ ফেব্রুয়ারী  মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন বেতন স্কেল ঘোষণা ও বৈষম্য দূর করার লক্ষ্যেই […]

বিস্তারিত

গোপালগঞ্জে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ নিয়ে ছড়ানো তথ্য গুজব— জেলা প্রশাসন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ জেলার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র’ সংক্রান্ত সংবাদটিকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গুজব বলে প্রত্যাখ্যান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামানের বরাতে প্রচারিত ওই তথ্যের কোনো সত্যতা নেই বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। […]

বিস্তারিত

আমতলীতে সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা)  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই মহড়ার নেতৃত্ব […]

বিস্তারিত

রমজান মাসে কক্সবাজার থেকে সমুদ্রবন্দর, হাসপাতাল থেকে সৈকত সড়ক : একযোগে তিন জেলায় দুদকের অভিযান: দুর্নীতির গভীরে রাষ্ট্রীয় অনুসন্ধান !

নিজস্ব প্রতিবেদক :  দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে কারসাজি, সরকারি হাসপাতালের নামে অর্থ লোপাট এবং পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে নিম্নমানের কাজ—এই তিন গুরুতর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম, নীলফামারী ও পটুয়াখালীতে একযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুদক। প্রাথমিক অনুসন্ধানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রাম বন্দর: রমজানে কৃত্রিম […]

বিস্তারিত

র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক  : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ নাম পরিবর্তনের কথা জানান। উপদেষ্টা বলেন, র‌্যাবের পুনর্গঠনের […]

বিস্তারিত

দুবাই প্রবাসীর ২০ লাখ টাকা, জাল কাবিননামা ও একাধিক মামলা : মাগুরার মুরশিদা খাতুন কারাগারে

নিজস্ব প্রতিনিধি (মাগুরা) : মাগুরায় প্রবাসী স্বামীকে ফাঁসাতে জাল কাবিননামা তৈরি ও একের পর এক মামলা দায়েরের অভিযোগে এক নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঘটনাটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আদালত সূত্রে জানা যায়, মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হৃদয়পুর গ্রামের বাসিন্দা মুরশিদা খাতুন (পিতা: মো. হামিদ মোল্লা) এর বিরুদ্ধে প্রবাসী স্বামী মো. রুমন […]

বিস্তারিত

ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুন রানার দুদক কর্তৃক  রহস্যজনক দায়মুক্তির রহস্য উন্মোচনের দাবি!

নিজস্ব প্রতিবেদক  :  ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলন্দাজ বাবেলের ডোনার ও ঢাকা ওয়াসার ধনকুবের রাজস্ব পরিদর্শক হারুনুর রশিদ রানার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়মুক্তি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।  ১০০ কোটি টাকার মালিক তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী কে দুদক কর্তৃক দুই বার দায়মুক্তির […]

বিস্তারিত

রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  : “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র‍্যাব দেশব্যাপী সাঁড়াশি […]

বিস্তারিত

সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  : পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও বিপুল পরিমান ফাঁদসহ দুই হরিণ শিকারীকে আটক করেছেন রনক্ষীরা। আটক শিকারীরা হলেন, আব্দুল মালেক আকন (৬০) ও আব্দুল কালাম হাওলাদার (৫৫)। এদের বাড়ি বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামে। আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) […]

বিস্তারিত

‎৪৫ পিস ইয়াবাসহ খুলনার  ফুলতলায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসহ নগদ টাকা উদ্ধার

খুলনা প্রতিনিধি  :  ‎খুলনার ফুলতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার  ১ ফেব্রুয়ারি,  ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের বাসিন্দা মিন্টু মোল্লা (৩৫), পিতা– হাসনাত মোল্লা এবং একই গ্রামের মোঃ আলী মোল্লা, পিতা– ছুরাফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে […]

বিস্তারিত