মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাদ্দাম হোসেন সাজ্জাদ  (কক্সবাজার)  :  কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় এ অভিযান চালায়। আটক আরাফাত হোসেন টেকনাফ থানার উত্তর হোয়াইক্যং গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে একজনকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।


বিজ্ঞাপন

তাকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।
এ সময় তার হাতে থাকা পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।


বিজ্ঞাপন

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *