উপাচার্যের পদত্যাগ চায় বুয়েট শিক্ষক সমিতি

  নিজস্ব প্রতিবেদক : বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকালেই ভিসি বিভিন্ন হলের প্রভোস্টদের নিয়ে বৈঠক করেন। এদিকে এ হত্যাকাণ্ডের বিষয়ে আজ দুপুরে জরুরি বৈঠকে বসেছে বুয়েট শিক্ষক সমিতি। বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে বুয়েট শিক্ষক সমিতি। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বুয়েট শিক্ষক সমিতি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ডাকসুর […]

বিস্তারিত

আবরার হত্যা শের-ই-বাংলা হল প্রভোস্টের পদত্যাগ

  নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের প্রভোস্ট মো. জাফর ইকবাল খান। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রভোস্টের পদত্যাগের বিষয়টি সময়নিউজকে নিশ্চিত করেছেন। এদিকে সতীর্থ আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালেয় (বুয়েট) শিক্ষাথীরা। আন্দোলনে […]

বিস্তারিত

লায়ন গনি মিয়া বাবুল শিক্ষা পদকে ভূষিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘শিক্ষা পদক-২০১৯’ এ ভূষিত হয়েছেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করার কথা থাকলেও তিনি অনিবার্য কারণে উপস্থিত […]

বিস্তারিত

বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, মামলার অভিযোগপত্র না দেয়া পর্যন্ত ভর্তি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। তাছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার […]

বিস্তারিত

দেখা দিয়েই তোপের মুখে বুয়েট ভিসি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রায় ২৬ ঘণ্টা পর ক্যাম্পাসে এসেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন ও কয়েকজন বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হলেই ঘিরে ধরেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে উপাচার্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় বাধার মুখে পড়েন তিনি। […]

বিস্তারিত

আবরারকে পেটানোর রোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

  নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রক্তক্ষরণ ও ব্যথায় তিনি মারা গিয়েছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়। সোমবার দুপুরে আবরারের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ময়না তদন্তের পর আমরা তার সমস্ত শরীরে মারধর […]

বিস্তারিত

বলেছিলাম মেডিকেলে পড়তে, ছেলে আজ মেডিকেলের মর্গে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের আব্দুর রহিম সড়কে (পিটিআই রোড) বুয়েটের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স বিভাগের ছাত্র আবরার ফাহাদের বাড়িতে চলছে শোকের মাতম। আবরারের শোকার্ত মা রোকেয়া খাতুন আহাজারি করে বলেন, ছেলেটা ঢাকা মেডিকেল, ঢাবি আর বুয়েটে চান্স পেয়েছিল। সব বিসর্জন দিয়ে ভর্তি হয় বুয়েটে ইঞ্জিনিয়ার হবে বলে! আজ ছেলেটা লাশ! তিনি বলেন, তাকে মেডিকেলে পড়তে […]

বিস্তারিত

আবরার হত্যা: প্রধানমন্ত্রীকে ভিপি নুরের প্রশ্ন

  নিজস্ব প্রতিবেদক : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠছে ছাত্রসমাজ। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্ছার হয়েছেন। এদিকে আবরার হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অধিকার ছাত্রলীগকে কে দিয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই […]

বিস্তারিত

প্রাথমিক শিক্ষকদের নতুন লাগাতার কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার এক দফা দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ ও ১৫ অক্টোবর যথাক্রমে ১ ঘণ্টা, […]

বিস্তারিত

অবশেষে পদত্যাগ করলেন ভিসি নাসির

নিজস্ব প্রতিবেদক : টানা আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেছেন। সোমবার দুপুরের পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে সাদা কাগজে লিখিত পদত্যাগপত্রটি জমা দেন। পরে তিনি সেটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেন। জানা গেছে, সোমবার বিভিন্ন কর্মসূচি […]

বিস্তারিত