গোপালগঞ্জে সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন ও ক্লিনিকে অগ্নিসংযোগের অভিযোগ

বিশেষ প্রতিনিধি  :  ​গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন এবং তাঁর পরিচালিত একটি ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় কর্মী এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির ঠিক আগমুহূর্তে সংঘটিত এই ঘটনায় পুরো জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র […]

বিস্তারিত

দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ র‍্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বায়েজিদ হোসাইন  :  চান্দিনার দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ শীর্ষক র‍্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পূবালী ব্যাংক দোল্লাই নবাবপুর শাখা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় […]

বিস্তারিত

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাট-বল হাতে ভারতীয় হাইকমিশনার

ক্রীড়া প্রতিবেদক  : ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ম্যাচ উপভোগের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে ব্যাট ও বল হাতে সময় […]

বিস্তারিত

রাজনৈতিক পরিচয়ের চাঁদাবাজি  :  পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাইয়ের বিরুদ্ধে  বিস্তার অভিযোগ 

বরিশাল প্রতিনিধি  :  পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের কাজ চলাকালে সাইটে বাধা দিয়ে মালামাল আটকে রেখে ৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে রায়হান উদ্দীন রুবেলসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় রাতের বেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় টিউবওয়েল ব্যবসায়ী মাসুদ গাজী। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত রায়হান উদ্দিন রুবেল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান […]

বিস্তারিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়টির পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ছাত্রলীগের […]

বিস্তারিত

সুপ্রিম কোর্টের আইনজীবী সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর কর্মস্থলে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গোপালগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। ​সমাবেশে বক্তারা বলেন, দেশের […]

বিস্তারিত