রংপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান :   ৩০  বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (রংপুর) :  রংপুর জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্ব দিয়েছেন।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল সোমবার ২ জুলাই  রাত্ সাড়ে ১১ টার সময় গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউপি’র পূর্ব ইচলী মৌজাস্থ পূর্ব ইচলী গ্রামের বঙ্গবন্ধু ব্রীজের ৫০ ফিট উত্তরে জনৈক আরিফ হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযুক্ত মোসরেকুল (৩৫), পিতা- মৃত দুদু মিয়া, মাতা- মোর্শেদা বেগম, গ্রাম-হারাগাছ পাইকারটারি ( মাহমুদা কমিশনারের বাড়ির পূর্ব পার্শ্বে), থানা- হারাগাছ রংপুর মহানগর রংপুরের চালিত ব্যাটারী চালিত অটো গাড়ির চালকের বসার সীটের নিচে পুরাতন ব্যবহৃত কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর হতে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় ব্যটারী চালিত অটো গাড়ি ও অভিযুক্তের ১টি পুরাতন ব্যবহৃত SAMSUNG বাটন ফোনসহ বিধি মোতাবেক জব্দ করা হয় ।


বিজ্ঞাপন

এরপর  আটককৃত গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *