মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসাথে থাকতে পারে না—— ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা জাতীয় পার্টিকে রক্ষা করবো। তৃণমূলের মতামতের ভিত্তিতেই চলবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি জেগে উঠেছে, আগামীদিনে জাতীয় পার্টি দেশ পরিচালনার দায়িত্ব পাবে।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এখনো সময় হয়নি, প্রেসিডিয়ামে আলোচনা করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা না থাকার উপরে নির্ভর করবে আমাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রæটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়াটি পূর্ণাঙ্গ বলা যায়না। জাতীয় পার্টি চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কার বিষয়ে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন

যেভাবে মব, সন্ত্রাস ও প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হচ্ছে তাতে মনে হচ্ছেনা সরকার নির্বাচনের ব্যাপারে অনুকুল পরিবেশ সৃষ্টি করছে। আমরা বিশ্বাস  করি, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসাথে থাকতে পারে না। সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভূক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে।

আমরা মনে করছি, সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যার বিষয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। দলের কেউ করলে, দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।

👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *