অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভয়নগরের ২ জন সহ ৪ জন বাংলাদেশি আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো দালাল বা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।


বিজ্ঞাপন

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালান। এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার পূর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই উপজেলার পাতালিয়া গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৫), যশোর সদর উপজেলার কাজিপুর গ্রামের সরোয়ার বিশ্বাসের কন্যা শাপলা খাতুন (২৩), ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার কন্যা সুমি আক্তার (২৪)।


বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *