আখাউড়ার ২৯ মন্দিরে পুজার বিভিন্ন উপহার বিতরণ মো হাবিবুর রহমান

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির ও ব্যক্তি পর্যায়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার, সংসদ সদস্য মুশফিকুর রহমানের উদ্যোগে নগদ অর্থ, পৌরসভার নগদ অর্থ ও সরকারি বরাদ্দের চাল বিতরণ।


বিজ্ঞাপন

সোমবার দুপুরে শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী নাছির উদ্দিন হাজারী।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি বাহার মিয়া, উপজেলা বিএনপি নেতা শওগত হোসেন খান সোহাগ, মন্তাজ মিয়া, শেখ আমজাদ হোসেন বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ পাল।


বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুটন বনিক।


বিজ্ঞাপন

এ সময় ৮০ জনকে শাড়ি উপহার দেওয়া হয়। এছাড়া মুশফিকুর রহমান এম.পি’র দেওয়া নগদ এক লাখ ও পৌরসভার দেওয়া ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

এর আগে রবিবার বিকেলে বিভিন্ন দপ্তরে কর্মরত অসহায় সনাতন ধর্মালম্বী ২০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলেন দেন পৌর প্রশাসক তাপসী রাবেয়া।

👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *