গোপালগঞ্জে ছাত্রশক্তির উদ্যোগে হাদীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভারতীয় আগ্রাসন বিরোধী আলোচনা সভা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : ​ গোপালগঞ্জে ভারতীয় আগ্রাসনবিরোধী আলোচনা সভা এবং শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’, গোপালগঞ্জ জেলা শাখা।


বিজ্ঞাপন

​২০ ডিসেম্বর বাদ জোহর গোপালগঞ্জ মডেল মসজিদে এই কর্মসূচি শুরু হয়। জোহর নামাজ শেষে মডেল মসজিদে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সদা জাগ্রত থাকতে হবে।


বিজ্ঞাপন

​সংগঠনের নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দেশের সার্বিক মঙ্গল ও শান্তি কামনায় মোনাজাত করেন উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা। মডেল মসজিদের কর্মসূচি শেষে সংগঠনের নেতা-কর্মীরা পার্শ্ববর্তী একটি মাদ্রাসা ও এতিমখানায় যান।


বিজ্ঞাপন

সেখানে শিক্ষার্থীদের সাথে নিয়ে পুনরায় দোয়া ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়।  কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

👁️ 158 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *