সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত দেন শরণখোলার সাউথখালী ইউনিয়ন বিএনপির জনসভায় সোমনাথ দে

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা) :  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে কয়েক হাজার নেতা কর্মী নির্বাচনী মিছিলসহ জনসভায় মিলিত হয়।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে।


বিজ্ঞাপন

এ সময় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা কমিটির সদস্য এডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন , সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, যুবদল নেতা মাসুম হোসাইন, ছাত্রদল নেতা মামুন গাজী ।


বিজ্ঞাপন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষ থেকে এমপি নির্বাচিত হতে পারলে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি ঘের দখল ও সুন্দরবনের বিভিন্ন ধরনের বন্ধ হওয়া পাশ পার্মিট চালু করার প্রত্যয় ব্যক্ত করেন।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *