বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ভাটারা থানায় জিডি :  পাঠকদের সতর্ক থাকার অনুরোধ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট নিউজ পোর্টাল ‘বাংলাদেশ প্রতিদিন’। এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়াচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।


বিজ্ঞাপন

এ বিষয়ে পাঠকদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

ইতোমধ্যেই এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৯ জুন ২০২৬ রাজধানীর ভাটারা থানায় এই বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২। তারিখ ২৯/০৬/২০২৬।


বিজ্ঞাপন

বাংলাদেশ প্রতিদিন ​কর্তৃপক্ষ পাঠকদের উদ্দেশ্যে জানিয়েছে, বিভ্রান্তি এড়াতে এবং সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bd-pratidin.com/) ভিজিট করুন।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *