
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১২ (পটিয়া ) আসনের বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের ইসলামী ফন্ট প্রার্থী সৈয়দ পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু বলেছেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ন্যায় ও অন্যায়, জনস্বার্থ ও লুটপাটের রাজনীতির মধ্যে চূড়ান্ত ফয়সালা করতে মোমবাতি প্রতিকে ভোট দিন।

তিনি ৭ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন ও ধলঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোমবাতি প্রতিকে গনসংযোগ কালে একথা বলেন। বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী পীরজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু বলেন,পটিয়া উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনো পর্যন্ত বেহাল যোগাযোগ ব্যবস্থা, দুর্বল স্বাস্থ্যসেবা, কর্মমুখী শিক্ষার অভাব, মাদকাসক্তি, যুব বেকারত্ব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অবহেলা এ এলাকার নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
নির্বাচিত হলে তিনি সড়ক ও অবকাঠামো উন্নয়ন, কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যখাত সংস্কার, মাদক নির্মূল এবং ধর্মীয় খেদমতে নিয়োজিতদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশ্বাস দেন।তিনি আরও বলেন, ‘বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ক্ষমতার রাজনীতিতে নয়, খেদমতের রাজনীতিতে বিশ্বাস করে।

পটিয়াবাসী সুযোগ দিলে প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হবে আমার নীতি আদর্শ। মোমবাতির প্রতি মানুষের ব্যাপক গনজাগরণ সৃষ্টি হয়েছে তিনি সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় , দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

গণসংযোগকালে তিনি বলেন তিনি নির্বাচিত হলে ধলঘাট এবং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের যে সমস্ত রাস্তা ঘাট চলাচলের অনুপযোগী রয়েছে তা সংস্কার করা হবে এবং পটিয়ায় সব সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা হবে। এছাড়া তিনি কৃষ্ণখালী ব্রীজ পুননির্মাণ ও কৃষ্ণ খালকে পুনখনন করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক আবুল কালাম লিটন, শাহ ইসলাম, নিজামুল করিম সুজন, মুহাম্মদ জুবাইরুল হক, মহিউদ্দীন ছিদ্দিকী, মো: জমির উদ্দীন, মো:সাইফুদ্দীন, আলিম উদ্দীন, মো: আবদুর রহিম, শাহাদাত হোসেন, মুহাম্মদ আশরাফ রেজা সাইফ এবং ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পূর্ব ) পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত পটিয়া গড়তে পীরজাদা ছৈয়্যদ ইয়ার মুহাম্মদ পেয়ারু ১২ ফেব্রুয়ারী মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
