বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী আব্দুল আলীম বিজয়ী

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  : বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ-শরনখোলা) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম বিজয়ী হয়েছেন।


বিজ্ঞাপন

তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বাবু সোমনাথ দে পেয়েছেন ৯৭ হাজার ৫৩৬ ভোট।

ঘোষিত ফলাফলে, মোরেলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১১৭টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ মো. আবদুল আব্দুল আলীম পেয়েছেন ৮৯ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বাবু সোমনাথ দে পেয়েছেন ৬৫হাজার ৫৭৯ ভোট।


বিজ্ঞাপন

অপরদিকে শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের ৩৮ টি কেন্দ্রের ফলাফলে অধ্যক্ষ মো. আব্দুল আলীম পেয়েছেন ২৪ হাজার ৭৩২ ভোট। আর ধানের শীষের বাবু সোমনাথ দে ৩১ হাজার ৯৫৭ ভোট পেয়ছেন। ভোটের ব্যবধান ২০ হাজার ১৯৪ ভোট।


বিজ্ঞাপন

১৯৯১ও ২০০১-এর নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামি প্রার্থী মরহুম মুফতি মাওলানা মো. আব্দুস সাত্তার আকন।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *