বেনাপোলে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, সৎ ও দক্ষ নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকার কথা বললেন এমপি আজীজুর রহমান

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

ইব্রাহিম খলিল, (শার্শা) যশোর  :  যশোরের বেনাপোল পোর্ট থানা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার (৪ মার্চ ২০২৬) বাদ আসর বেনাপোলের হোটেল সানরুফে এ আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, যশোর জেলা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক মোঃ খালিদ হাসান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মেহেদী হাসান, পৌর জামায়াতের আমীর মাওলানা রিয়াসাত আলী এবং বেনাপোল শাখা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবুল হাসান।

এছাড়াও স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল হাসান।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি ছাত্রদের জন্য একটি আদর্শিক শিক্ষালয়ের মতো। এখানে নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। ইসলামী ছাত্রশিবির দেশের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তুলতে ছাত্রশিবিরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদেরকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রমজানের এই মাহফিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *