
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , (শায়েস্তাগঞ্জ) : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দক্ষিনাঞ্চলের কোটান্দর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ।

বৃহস্পতিবার (২২ রমজান) কোটআন্দর গ্রামে প্রয়াত দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত চেয়ারম্যান এর বাসভবন প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণমুখী সংগঠন দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন -এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে সমবেত হয়।

প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত ছিল: ক-গ্রুপ (১–১০ পারা): নুরে মোহাম্মদিয়া হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ নুর আলম – ১ম স্থান অধিকার করে ।

বশিনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হারুন অর রশীদ – ২য় স্থান। শাহ অছিউল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোঃ মাঈনুল ইসলাম – ৩য় স্থান। মাওলানা সৈয়দ আহমদ (রা:) হাফিজিয়া মাদ্রাসার আমানুল ইসলাম – ৪র্থ স্থান ।
ভূলকোট গাউছিয়া ইয়াসিন শাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আমিনুল ইসলাম সাদী – ৫ম স্থান। খ-গ্রুপ (১০–২০ পারা): বশিনা হাফিজিয়া মাদ্রাসার সাকিব আল হাসান – ১ম স্থান অধিকার করে ।
হযরত শাহ শফাতিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মোঃ মাছুম মিয়া – ২য় স্থান। নূরে মোহাম্মদীয়া( দাঃ) হোসাইনীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোস্তাকিম বিল্লাহ – ৩য় স্থান। ভূলকোট গাউছিয়া ইয়াসিন শাহ হিফজুল কোরআন বিভাগের ছাত্র আতাউর রহমান ছানি – ৪র্থ, ফয়েজে মোস্তফা হিফজুল কোরআন বিভাগের ছাত্র শিব্বির আহমদ – ৫ম স্থান। গ-গ্রুপ (২০–৩০ পারা): শাহ অছিউল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসার মোঃ সালমান বাছির – ১ম স্থান অধিকার করে ।
হযরত শাহ শফাতিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মোঃ মোরছালিন – ২য় । বশিনা হাফিজিয়া মাদ্রাসার তানভীর আহমেদ – ৩য় স্থান। ফয়েজে মোস্তফা হিফজুল কোরআন বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম – ৪র্থ, রাউদগাঁও হিফজুল কোরআন বিভাগের ছাত্র আহসান উমর– ৫ম স্থান অধিকার করে ।
এতে প্রতিটি গ্রুপে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীসহ মোট ১৫ জন হাফেজকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
পুরস্কার প্রাপ্ত প্রথম স্থান অধিকারী ৩ টি গ্রুপের ৫,০০০ টাকা করে। দ্বিতীয় স্থান ৩ গ্রুপে ৪,০০০ টাকা করে, তৃতীয় স্থান ৩ টি গ্রুপে ৩,০০০ টাকা করে, চতুর্থ স্থান ৩ টি গ্রুপে ২,০০০ টাকা করে। পঞ্চম স্থান ৩ টি গ্রুপে ১,০০০ করে পুরুষ্কার পান । ফাউন্ডেশনের উপদেষ্টা সভাপতি সৈয়দ মাহমুদ জামিল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, অধ্যক্ষ মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম, সান শাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এম সামছুদ্দিন এবং ডা. এমদাদুল হক সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন শাহজাহান, দিদার এলাহী সাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিপন, সিনিয়র সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী বসনি, বিশিষ্ট মুরব্বি চান খা ও সবুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক শিক্ষায় আলোকিত করতে এ ধরনের কোরআন প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মহতী উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
প্রতিযোগিতা শেষে মরহুম চেয়ারম্যান আব্দুল বাছিত সহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে অতিথি, প্রতিযোগী শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশনের সেক্রেটারী সৈয়দ মওদুদ আহমেদ বলেন, সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রদের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়।
কোরআনের হাফেজদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও আগ্রহ তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, হিফজের শুদ্ধতা, তাজবীদ ও সাবলীলতা যাচাই করে ফলাফল নির্ধারণ করেন চার সদস্যের বিচারকমণ্ডলী।
বিচারকমণ্ডলীতে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ আলেম ও হাফেজগণ। তারা হলেন – বিচারক হাফেজ শেখ আব্দুল মুহিত, হাফেজ শেখ জাহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ নুর উদ্দিন ও হাফেজ সাইফুল ইসলাম।
